back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে তরিতরকারীর ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ হিমশিমে 

kbctgbd
৮ অক্টোবর ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ

নিত্যপন্যে তরিতরকারি (সবজি) দাম বর্তমানে ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতা সাধারণ হিমশিমে পড়ছে। আয়ের চেয়ে ব্যয় বেড়ে চলছে।কাঁচাবাজারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিভিন্ন সময় পণ্যের দাম ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। শীতকালীন সবজি লাগামহীন দামে বিক্রি হচ্ছে।

৮ অক্টোবর (মঙ্গলবার) কক্সবাজারের ঈদগাঁও বাজার ঘুরে জানা যায়, শীতের আগেই অধিকাংশ সবজির দাম বেড়েছে। এছাড়াও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও পেয়াজসহ খাদ্যসামগ্রী। তিনগুন দাম নিয়েই বিপাকে পড়েছে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। অতিরিক্ত দামের কারনে টাটকা সবজি খেতে চাইলেও পারছেন না অনেক।

বাজারে সবজির মধ্যে আলুর ছড়াছড়ি থাকলেও দাম কমছেনা। কেজি বিক্রি হচ্ছে ৫৫/৬০ টাকা,বাঁধাকপি ৮০ টাকা, ঢেড়স ৭০ টাকা, কচুরচড়া ৮০ টাকা কাঁচামরিচ ৩২০ টাকা, তিতকরলা ১০০ টাকা,মুলা ১০০ টাকা, বেগুন ১০০ টাকা,টমেটো ১৬০ টাকা,বরবটি ১০০ টাক,পেঁপে ৪০/৫০ টাকা,পেঁয়াজ ১০০/ ১০৫,আদা ২৭০ টাকা থেকে ৩শত টাকা আর বসুন ১৯০ টাকা থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ,মাংস আর ডিমের দাম কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে।

গ্রামীন জনপদের সাধারণ ক্রেতা আবু তাহের, পেঠান,আবু ছাদেক আবদু গনিসহ অনেকে জানান, বেশ কিছুদিন ধরে চড়া দামেই বিকি কিনি হচ্ছে সবজি নামের তরিতরকারি। মন থেকে খেতে চাইলেও খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। দৈনিক আয়ের সাথে ব্যয় ঠিক রাখা যাচ্ছেনা কোনভাবেই। পরিবারের জন্য খাদ্য সামগ্রী আনতে গিয়ে চরমভাবে বেকায়দায় পড়তে হয়। দ্রুতসময়ে বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনার দাবি।

তরকারী ব্যবসায়ী রমিজ জানান, সৃষ্ট বন্যার কারনে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও না পাওয়ায় তরিতরকারি দাম বৃদ্ধি পেয়েছে।মুদি দোকানদার বশর জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। কেজি প্রতি ৩০/৪০ টাকা করে বৃদ্ধি পায়। মালামাল কেনার উপর ভিত্তি করেই বিক্রি করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ