back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্য – সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো সা’দত কলেজে

kbctgbd
৭ অক্টোবর ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
সরকারি সা’দত কলেজ প্রতিনিধিঃ

 

বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সোমবার (০৭ অক্টোবর) কলেজ মিলনায়তনে সকাল ১০.৩০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতান আহম্মেদ (উপাধ্যক্ষ সরকারি সা’দত কলেজ), প্রফেসর মোঃ মুস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিমাংশু পাল (সদস্য সচিব, সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা – ২০২৩ উদযাপন কমিটি)। উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন প্রফেসর ডঃ তাহমিনা খান (আহ্বায়ক, সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ উদযাপন কমিটি)। উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হোসেন ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান আকাশ সহ সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি সা’দত কলেজ থেকে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীবৃন্দ, সরকারি সা’দত কলেজ শিল্প লোকের সদস্যবৃন্দ, বিএনসিসি সদস্যবৃন্দ, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন মোঃ আতিকুর রহমান (প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ও ফাহিমা আক্তার (প্রভাষক, বাংলা বিভাগ)। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ তাদের বক্তৃতা প্রদান করেন। প্রধান অতিথি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, সা’দত কলেজের শিক্ষার্থীদের মাত্রা কে এখান থেকে যাতে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এই কলেজে যতো ধরনের সহশিক্ষা কার্যক্রম আছে, সেগুলো চালু রাখার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। কলেজের যে কোনো কার্যক্রম বিনা গাফিলতিতে নিরদ্বিধায় করার চেষ্টা করবেন বলেও জানান। তিনি আরো বলেন, প্রতিটি জাতি, গোষ্ঠী, দেশ সবারই কিছু সংস্কৃতি আছে। সেগুলো তার নিজস্ব। আমরা বাঙালি, আমাদের উচিত নিজস্ব সংস্কৃতি ধরে রাখা ও তার উন্নয়ন করা। অন্য কোনো অপসংস্কৃতি দ্বারা যেনো দেশের নিজস্ব সংস্কৃতি নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সর্বশেষে বলেন, যে যেই বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে অংশগ্রহন করে তার দক্ষতা প্রমান করতে পারে। সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ মুস্তাফিজুর রহমান তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে সালাম জানিয়ে শুরু করেন। তিনি বলেন আজকের যে আয়োজন মননশীল, সৃজনশীল চেতনার, এই সৃজনশীল চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা সা’দত কলেজ পরিবার কে সমৃদ্ধ করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনুষ্ঠানে সাহিত্যে চর্চার সাথে বিতর্ক বিষয়টি ছিল। বিতর্ক মূলত যুক্তি ও তর্কের সমন্বয়। সাহিত্য চর্চার পাশাপাশি বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম। যেকোনো সংস্কৃতির শাখা চর্চা করা হয় মূলত একটা সুগঠিত সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য।

বক্তব্যের শেষে সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী এবং আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, কেরাত: রফিকুল ইসলাম (ইসলামী শিক্ষা-১ম বর্ষ,২০২২-২৩)(১ম), মো. হযরত আলী(ইসলামী শিক্ষা-৩য় বর্ষ,২০১৮ -১৯)(২য়), রেজাউল করিম (রাষ্ট্রবিজ্ঞান-এম এ শেষপর্ব,২০২০-২১)(৩য়)। হামদ/নাত: সাদিকুন্নাহার প্রিমা (ইংরেজি- ৩য় বর্ষ,২০১৯-২০)(১ম), সৌরভ ভূঁইয়া (ইংরেজি-২য় বর্ষ ২০২০-২১) (২য়), হৃদয় সূত্রধর (বাংলা- ৪র্থ বর্ষ, ২০১৮ -১৯)(৩য়)।দেশাত্মবোধক গান: স্নিগ্ধা কর্মকার (অর্থনীতি- ২য় বর্ষ, ২০২০-২১)(১ম), তৃষ্ণা কর্মকার (ব্যবস্থাপনা- ১ম বর্ষ, ২০২২-২৩)(২য়), বিলকিস আক্তার (রাষ্ট্রবিজ্ঞান- ১ম পুরান, ২০২১-২২)(৩য়)।জারিগানে [১ম স্থান] : জুয়েল মিয়া (ইংরেজি-২য় বর্ষ, ২০২০-২১),মাহমুদা আক্তার (ইংরেজি- ৪র্থ, ২০১৮ -১৯), রমা দাস(ইংরেজি-৩য় বর্ষ,২০১৯ -২০), মেহরিন খন্দকার (ইংরেজি- ৪র্থ বর্ষ , ২০১৮ -১৯), সানজিদা হক (ইংরেজি- ৪র্থ বর্ষ, ২০১৮ -১৯), মো. ইমরান আহমেদ (ইংরেজি- ২য় বর্ষ,২০২০ -২১)। [২য় স্থান]: সিয়াম ও তার দল(বাংলা-১ম বর্ষ,২০২২-২৩), মাছিহুজ্জামান মাহিত (বাংলা- ১ম বর্ষ,২০২২-২৩), সুলতানা খাতুন (বাংলা- ১ম বর্ষ,২০২২-২৩), সুরমা আক্তার (বাংলা- ১ম বর্ষ ২০২২-২৩), হৃদয় সূত্রধর (বাংলা- ৪র্থ বর্ষ, ২০১৮ -১৯), মিনা আক্তার (বাংলা- ১ম বর্ষ,২০২২-২৩), ফাতেমা জাহান হ্যাপি (বাংলা- ১ম বর্ষ,২০২২-২৩)। [৩য় স্থান]: রেফাজুল ইসলাম মামুন ও তার দল (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৮ -১৯) ,ফাতেমা ইসলাম (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৮ -১৯), নাজমুল হাসান ( ব্যবস্থাপনা- ১ম বর্ষ,২০২২-২৩), শ্রাবন্তী আক্তার মারিয়া (ব্যবস্থাপনা-১ম বর্ষ,২০২২-২৩), মো. ইউসুফ সরকার (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৬ -১৭), শেখ সাইফুল্লাহ (ব্যবস্থাপনা – ৪র্থ বর্ষ,২০১৬ -১৭)। [৩য় স্থান]:- মির মো. সাকিব আহসান (ব্যবস্থাপনা-১ম বর্ষ,২০২২-২৩) পলাশ সরকার ও তার দল ( দর্শন-১ম বর্ষ,২০২১-২২), লিখন (বাংলা- ১ম বর্ষ, ২০২২-২৩), মো. আলহাজ হোসেন অনিক,(গনিত- ২য় বর্ষ, ২০২০-২১), নীলিমা সাহা(প্রাণিবিদ্যা – ৪র্থ বর্ষ, ২০১৮-১৯), শশী আহমেদ (বিএসএস- ৩য় বর্ষ, ২০১৯-২০),অন্তরা রায় চৌধুরী (প্রাণিবিদ্যা- এম এ শেষপর্ব ২০২০-২১)সাধারণ নৃত্য: মো.ইউসুফ সরকার (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৬ -১৭)(১ম), মো.শাহপরাণ মন্ডল (ডিগ্রি- ২য় বর্ষ,২০১৯ -২০)(২য়), রিয়া সূত্রধর (ইতিহাস- ১ম বর্ষ,২০২২-২৩)(৩য়), বনশ্রী রায় বন্নী (অর্থনীতি-২য় বর্ষ,২০২০-২১)(৩য়)। অভিনয়(একক): মো. জান্নাতুল নাঈম ( উদ্ভিদবিদ্যা-১ম বর্ষ,২০২২-২৩)(১ম), এস এম রুহুল আমিন (ব্যবস্থাপনা- এমএ শেষবর্ষ, ২০২০-২১)(২য়), বনশ্রী রায় বন্নী (অর্থনীতি-২য় বর্ষ,২০২০-২১)(৩য়)। ইংরেজি কবিতা আবৃত্তি: রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৮ -১৯)(১ম), মাহমুদা আক্তার (ইংরেজি- ৩য় বর্ষ, ২০১৮ -১৯)(২য়), রুকসার বিথি (ইংরেজি- ৩য় বর্ষ,২০১৮ -১৯)(২য়), সাদিকুন্নাহার প্রিমা (ইংরেজি- ৩য় বর্ষ,২০১৯-২০)(৩য়)। বাংলা কবিতা আবৃত্তি: রেনু আক্তার (বাংলা- এমএ শেষবর্ষ,২০২০-২১)(১ম), রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা-৩য় বর্ষ,২০১৮ -১৯)(২য়), মোছা. সামিরা আক্তার (হিসাববিজ্ঞান – ৪র্থ বর্ষ,২০১৮ -১৯)(৩য়)। রবীন্দ্র সংগীত: স্নিগ্ধা কর্মকার (অর্থনীতি- ২য় বর্ষ, ২০২০-২১)(১ম), প্রিয়া কর্মকার (দর্শন-১ম বর্ষ,২০২১-২২)(২য়), প্রীতি বসু (হিসাববিজ্ঞান-৩য় বর্ষ,২০১৯ -২০)(৩য়)। লোক সংগীত: পলাশ সরকার (দর্শন- ১ম বর্ষ,২০২১-২২)(১ম), মো. জুয়েল মিয়া (ইংরেজি-১ম বর্ষ পুরাতন,২০২০-২১)(২য়), রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা- ৩য় বর্ষ,২০১৮ -১৯)(৩য়)। উপস্থিত বক্তৃতা: সাদিয়া কামাল( ইংরেজি-৪র্থ বর্ষ,২০১৭ -১৮)(১ম), এস এম রুহুল আমিন (ব্যবস্থাপনা- এমএ শেষবর্ষ, ২০২০-২১)(২য়), শান্ত সাহা (রসায়ন-৪র্থ বর্ষ,২০১৮ -১৯)(৩য়)। অবিরাম গল্প বলা: সবুজ হোসাইন (ইতিহাস বিভাগ)(১ম), সাদিয়া কামাল (ইংরেজি- ৪র্থ বর্ষ,২০১৭ -১৮)(২য়), আব্দুল্লাহ আল মামুন (ইংরেজি) (২য়), রুকসার বিথি (ইংরেজি-৩য় বর্ষ,২০১৮ -১৯)(৩য়)। নজরুলগীতি: স্নিগ্ধা কর্মকার (অর্থনীতি- ২য় বর্ষ, ২০২০-২১)(১ম), প্রিয়া কর্মকার (দর্শন-১ম বর্ষ,২০২১-২২)(২য়), সিয়াম রহমান আখন্দ (বাংলা-১ম বর্ষ,২০২২-২৩)(৩য়)। আধুনিক গান: ফায়জুর রহমান শাকিল (ইতিহাস- ৩য় বর্ষ,২০১৯ -২০)(১ম), ইসরাত জাহান মিম (উদ্ভিদবিদ্যা-৩য় বর্ষ,২০১৯ -২০)(২য়), পলাশ সরকার (দর্শন-১ম বর্ষ,২০২১-২২)(২য়), সাজিদ হাসান নীরব (রসায়ন-১ম বর্ষ,২০২১-২২)(৩য়), শেখ সাইফুল্লাহ (ব্যবস্থাপনা-৪র্থ বর্ষ,২০১৮ -১৯)(৩য়)। লোকনৃত্য: জেবা জান্নাত জেনি (বাংলা- ২য় বর্ষ,২০২০-২১)(১ম), মো. ইউসুফ সরকার (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ,২০১৬ -১৭)(১ম) মো. শাহপরান মন্ডল (ডিগ্রি -৩য় বর্ষ,২০১৯ -২০)(২য়), শিমুল সরকার (উদ্ভিদবিদ্যা-৩য় বর্ষ,২০১৯ -২০)(৩য়), রিয়া সূত্রধর (ইতিহাস-১ম বর্ষ,২০২২-২৩)(৩য়), ফাহমিদা ইয়াসমিন (অর্থনীতি-৪র্থ বর্ষ,২০১৭ -১৮)(৩য়)। বিতর্ক প্রতিযোগিতা: সাদিয়া খান জুঁই (প্রাণিবিদ্যা-১ম বর্ষ, ২০২২-২৩ (চ্যাম্পিয়ন), আল আমিন (প্রাণিবিদ্যা-৩য় বর্ষ,২০১৯ -২০)(চ্যাম্পিয়ন)ফাহিমা ফারজানা (প্রাণিবিদ্যা- ১ম পুরান,২০২২-২৩)(চ্যাম্পিয়ন)। মালিহা জাহান লুবা (সমাজকর্ম-২য় বর্ষ,২০২০-২১(রানার আপ), মাহমুদা আক্তার ( সমাজকর্ম-২য় বর্ষ,২০২০-২১)(রানার আপ), সানজিদা মেহের নাহিদা(সমাজকর্ম-৪র্থ বর্ষ,২০১৮-১৯)(রানার আপ )। সানজিদা মেহের নাহিদা (সমাজকর্ম-৪র্থ বর্ষ,২০১৮-১৯)( শ্রেষ্ঠ বক্তা)। স্নিগ্ধা কর্মকার (অর্থনীতি-২য় বর্ষ)(ব্যক্তিগত চ্যাম্পিয়ন)রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা- ৪র্থ বর্ষ)(ব্যক্তিগত রানার আপ)।পুরস্কার প্রদান শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের বক্তব্য পর্ব সমাপ্ত ঘোষণা করে। পরবর্তীতে সরকারি সা’দত কলেজ শিল্প লোকের সদস্যবৃন্দ নৃত্য ও গান পরিবেশন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...