back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা নয়, এটিএমে বোতাম টিপলে মিলবে স্বর্ণমুদ্রা

kbctgbd
৬ অক্টোবর ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ

শুধু টাকা নয়, এবার এটিএম থেকে পাওয়া যাবে ২৪ ক্যারেট খাঁটি সোনা। ভারতে প্রথম ‘গোল্ড এটিএম’ চালু হয়েছে কর্নাটকের তুমকুরে। এই বিশেষ সেবাটি নিয়ে এসেছে তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি (TMCC)। প্রতিষ্ঠানটি এটিএমটি উদ্বোধন করে নাম দিয়েছে ‘টিএমসিসি গোল্ডসিক্কা’।

এই এটিএম থেকে ক্রেতারা বিভিন্ন ওজনের সোনার কয়েন কিনতে পারবেন, যেমন: ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রাম। সোনার বর্তমান বাজারদর অনুযায়ী দাম নির্ধারণ হবে, তাই খাঁটি সোনা কিনতে আর অপেক্ষা করতে হবে না। এটিএমটি ব্যবহার করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা কিউআর কোডের মাধ্যমে।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এবং টিএমসিসি চেয়ারম্যান জয়কুমার এই প্রকল্প উদ্বোধন করেন। সংস্থা জানিয়েছে, তাদের লক্ষ্য হল সরাসরি এবং সহজে মানুষের কাছে খাঁটি সোনা পৌঁছে দেয়া। এর ফলে বিনিয়োগের নতুন এক মাত্রা খুলে যাচ্ছে। শুধু সোনা নয়, ভবিষ্যতে এটিএম থেকে রুপো এবং ছোট গয়নাও কেনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

 ভারতে সোনায় বিনিয়োগ নতুন কিছু নয়; এটি বরাবরই ভারতীয়দের কাছে জনপ্রিয়। বর্তমান সময়ে ডিজিটাল গোল্ড থেকে শুরু করে ‘সোভেরেজন গোল্ড বন্ড’ চালু হলেও খাঁটি সোনায় সরাসরি বিনিয়োগের জন্য এই ‘গোল্ড এটিএম’ এক নতুন সুযোগ এনে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটিএমের মাধ্যমে সোনার সরাসরি বিক্রয় প্রক্রিয়াটি বিনিয়োগের ক্ষেত্রে আরো সহজ ও কার্যকর হবে। আর এই বিশেষ উদ্যোগে ভারতীয়দের জন্য সোনা কেনা হয়ে উঠবে আগের চেয়ে অনেক সহজ এবং নিরাপদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ