back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৭, চট্টগ্রাম এর মা’দ’ক বি’রো’ধী অভিযানে ৪৭ কেজি গাঁজা এবং ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০১ জন মা’দ’ক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।

kbctgbd
৬ অক্টোবর ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব এর সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর অসি মিয়া রোডের হোসেন আলী কলোনীতে মাদকদ্রব্য গাড়ি থেকে নামিয়ে মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৪ইং তারিখে আনুমানিক ২২২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হোসেন আলী কলোনীর একটি বাসা হতে আসামি মোঃ তারেক (৩০), পিতা- মৃত আব্দুর রশীদ, সাং-পূর্ব ছাগলনাইয়া, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামির নিজ হাতে বের করে দেওয়া মতে দুটি চটের বস্তার ভিতর হতে ৪৭ কেজি গাঁজা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আসামির দেখানো মতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রং এর পিকআপ জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট তা অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও পিকআপ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ