back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিলা কেটে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা 

kbctgbd
৪ অক্টোবর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে ব্যক্তিমালিকানাধীন একটি টিলা কেটে মাটি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

জানা যায়, দক্ষিণ বড়ডহর এলাকায় এক ব্যক্তির মালিকানাধীন ২৫ থেকে ৩০ ফুট উচ্চতার প্রায় ৩০ শতক আয়তনের একটি টিলা রয়েছে। কয়েক দিন ধরে ঐ টিলার মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। প্রতিদিনের মতো বুধবারও মাটি কাটার কাজ শুরু হয়। খবর পেয়ে বিকালের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন আসছে টের পেয়ে এর আগেই টিলার কাটা স্থান গোবরের প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয়। অভিযানকালে বিষয়টি আদালতের নজরে পড়ে। এরপর টিলার মালিক ইউনুস আলীর ছেলে আফজাল হোসেনকে জরিমানা করা হয়। অভিযানকালে জুড়ী থানা পুলিশের একটি দলও উপস্থিত থেকে সহায়তা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন, টিলা কেটে মাটি বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কাজ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এমন অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

সর্বশেষ