kbctgbd
২৭ সেপ্টেম্বর ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার মূল নায়ক আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আশুগঞ্জ বাজার থেকে আশুগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসাইন জানান, আটক মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্ত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মূল নেতৃত্ব দেন মিজান।শিক্ষার্থীদের উপর হামলার সময়ের মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝর উঠেছিল।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।