back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম পাঁচলাইসে অবস্থিত রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব কুচক্রি মহলের হাত ধরে পুনরায় প্রধান শিক্ষকের চেয়ারে বসার অপচেষ্টা চালাচ্ছে

kbctgbd
১৪ সেপ্টেম্বর ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
রিপোর্ট মোঃ সিরাজুল মনির চট্টগ্রামঃ

অনুসন্ধানে জানা যায় মোঃ আবু তৈয়ব প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে বিদ্যালয়ের প্রকল্প থেকে প্রায় দেড় কোটি টাকার মতো বিভিন্ন প্রকল্প থেকে আত্মসাৎ করে। গত বছর খন্ড কালীন শিক্ষক নিয়োগের সময় অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে তৎকালীন অ্যাড হক কমিটি মোঃ আবু তৈয়বকে বহিষ্কার করে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামকে অবহিত করে এডহক কমিটি। পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আবু তৈয়বের দুর্নীতির তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করলে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত কমিটি প্রতিবেদন জমা করে এতে আবু তৈয়ব এর বিরুদ্ধে করা সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় আত্মসাৎ কৃত অর্থ ফেরত নেয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বহিষ্কৃত প্রধান শিক্ষক এ সকল আইন অমান্য করে এবং শিক্ষা বোর্ডের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীদের নামে বেশ কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে আদালতে। আদালতে আবু তৈয়ব এর দায়ের করা সকল মামলা মিথ্যা প্রমাণিত হলে অবৈধ উপায়ে আবু তৈয়ব স্বপদে ফিরে আসার জন্য বিভিন্ন জায়গায় তদবির চালিয়ে যাচ্ছে। আবু তৈয়ব প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার পাশাপাশি ভুয়া সনদপত্র বাণিজ্য নিয়েও ব্যস্ত ছিলেন। এ বিষয়ে আরো জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল এর পুত্র মোঃ আলাউদ্দিন ও মেয়ের সুফিয়া আক্তার নামের এই দুই শিক্ষার্থী বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও মোটা অংকের টাকার বিনিময়ে নবম শ্রেণীর প্রত্যয়ন পত্র প্রদান করে যা দিয়ে তারা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বন গবেষণাগার ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা কোটায় চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি করে যাচ্ছে। এ বিষয়ে দুদক চট্টগ্রাম অফিসে একটি অভিযোগ দায়ের করার পর দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দুদক চট্টগ্রাম অফিসের তদন্তকারী কর্মকর্তা জুয়েল জানাই বিষয়টা নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয় নিয়ে বন গবেষণাগার কর্তৃপক্ষ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বহিষ্কার হওয়ার পরেও নিজেকে প্রধান শিক্ষক দাবি করে আবু তৈয়ব তার ব্যক্তিগত বাসায় বসে সার্টিফিকেট বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এমনকি কিছুদিন আগেও তাকে মারধর করার অভিযোগে আরো একটি মিথ্যা মামলা দায়ের করে হাইকোর্টে। এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের আসামি করা হয়। শিক্ষক মন্ডলী জানাই এ ধরনের মিথ্যা মামলা দিয়ে বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব শিক্ষক জাতিকে কলঙ্কিত করেছে। এই মামলাটি বর্তমানে সিআইডি চট্টগ্রামে তদন্তাধীন রয়েছে। অভিভাবকদের দাবি শিক্ষকদের পাল্টাপাল্টি এ ধরনের মামলা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। অবিলম্বে এসব নোংরামি বাদ দিয়ে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য অভিভাবকরা দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ