back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বিশ্ব মা দিবস উপলক্ষে চারা বিতরণ

kbctgbd
৩০ মে ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ

ঈদগাঁওতে ‘জননীর জন্য ভালোবাসা অনুষ্ঠান’ ও ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও আর্থিক পরামর্শ প্রদান করা হয়।

সরকারি-বেসরকারি যৌথ মালিকানাধীন ‘প্রথম প্রজন্মের’ ব্যাংক খ্যাত আইএফআইসি ব্যাংক পিএলসি ঈদগাঁও বাজার উপ-শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন। ঈদগাঁও বাজার উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে ব্যাংকের অভ্যন্তরে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন অত্র শাখার সহকারি অফিসার সাজিদ হাসান তানভীর ও রামু উপ-শাখার সহকারী অফিসার মিজানুর রহমান।

বক্তারা বলেন,দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। দেশকে স্বাবলম্বী ও স্বয়ং সম্পূর্ণ করতে হলে নারীদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে হবে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া নারী সমাজকে ব্যাঙ্কিং সুবিধার আওতায় নিয়ে আসার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত নারী গোষ্টিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সঞ্চয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও প্রসেসিং সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

আলোচকরা মা-দেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠারও আহ্বান জানান। সমাবেশে মহিলা উদ্যোক্তা, গৃহিণী, চাকুরিজীবী, গ্রাহকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ