
জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
ফেনী শর্শদী আনোয়ারুল উলুম হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও আউলিয়া এতিম খানার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাওলানা আব্দুল হাফিজ খোন্দকার এর সভাপতিত্বে প্রথম অধিবেশন ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর আহমেদ এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন মাওলানা আব্দুল কাদের হেলালী। বিশেষ অতিথির তাফসির পেশ করেন পাঠান নগর আমিনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খোন্দকার । আরো ওয়াজ করেন সোনাগাজী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম। মাওলানা মুহাম্মদ এরফানুল হক। মাওলানা আবুল হোসেন পাটোয়ারী । মাওলানা বুরহান উদ্দিন ফারুকী। ইসমাইল হোসেন সিরাজী। বিশেষ মেহমান ছিলেন জে বি সি নিউজ সম্পাদক সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী ।









