হাালিশহর হাউজিংএষ্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

 

শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো.ইসমাইল।এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন

“শিক্ষার্থীদের মনে রাখতে হবে বিশ্বের আর কোন জাতি ভাষার জন্য এভাবে প্রাণ দেয়নি। স্বাধীনতার জন্য এভাবে রক্ত ঝরায়নি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গঠনে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা আমাদের।”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে শিক্ষার হার বেড়েছে, অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কামরুনেচ্ছা মায়া,পাহাড়তলি থানা শিক্ষা কর্মকর্তা কে এম মোসতাক আহমেদ,সেলিনা আকতার,সোহেল রায়হান রাশেদ,সহ বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষিকা ও ছাএ-ছাএী বৃন্দ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়