উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়, তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ সোহেল, কক্সবাজার জেলা :

কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ঐতিহ্যবাহী”উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ে,২০২৪ সালের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী ) থেকে শুরু হওয়া শনিবার ১০ ফেব্রুয়ারী রাত ৮টায় তিনদিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা, মোহাম্মেদ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুনতি বিট ও রেঞ্জ কর্মকর্তা, সৈয়দ আবু জাকারিয়া,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিপিএম,তমা গ্রুপ,(ডিসিআরপি) ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, প্রভিটা কোম্পানির হারবাং শাখার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম,আর, এফ, এল, কোম্পানির (হারবাং ডিপো) শাখার ম্যানেজার মোঃ শামীম, হারবাং ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম, এম,ইউ,পি মোঃদিল মোহাম্মদ,এম,ইউ,পি রশিদা বেগম,সাবেক এম,ইউ,পি আব্দুল খালেক,বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন,

 

দ্বিতীয় দিনে ৯ ফেব্রুয়ারী শুক্রবার সাবেক এম. ইউ. পি. সদস্য ছৈয়দ নূরের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী উওর হারবাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে ছিলেন হারবাং এডভান্স মাল্টি ফার্মের চেয়ারম্যান আসহাব উদ্দিন চৌধুরী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, জাহেদ আলী আব্দুল্লাহ এজাজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দারুস সালাম রফিক, হারবাং ইউনিয়নের যুবলীগের সভাপতি ও হারবাং হামেদীয় দাখিল মাদ্রাসার সভাপতি জনাব জাহেদুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনজুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শওকত আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী, আব্দুল আলম,

 

অনুষ্ঠানের তৃতীয় দিনে, ১০ ফেব্রুয়ারী শনিবার এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়‌ও পুরস্কার বিতরণীতে সভাপতিত্বে করেন উওর হারবাং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব বরকত আলী মোঃ আতাউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আইয়ুব,

বিশিষ্ট ব্যবসায়ী,আব্দুল করিম কোম্পানি,উওর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু পরিমল বড়য়া, সাবেক এম, ইউ, পি, সদস্য আব্দু শুক্কুর,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, ব্যবসায়ী সৈয়দ আলম, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ, হারবাংয়ে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম,প্রমুখ।এসময় অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৮০ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল আহমেদ জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়