কুমিল্লা চান্দিনা থানায় পুলিশের গাড়ী হস্তান্তর

জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল এবং থানা অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির জন্য চান্দিনা থানায় ০১টি নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর করা হয়েছে। রবিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) গাড়িটি চান্দিনা থানার ওসির নিকট হস্তান্তর করেন। তিনি এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ডেন্ট অফ ইন সার্ভিস মোঃ মিজান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়