খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

 

সরকারী বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শনে যেখানেই যাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারী কর্মকান্ড পরিদর্শনের পাশাপাশি শ্রেনী কক্ষে ছুটে যাওয়া যেন তাঁর নেশায় পরিনত হয়েছে। এভাবেই বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়ে অল্প সময়ের ব্যবধানে মাটিরাঙ্গার শিক্ষা বান্ধব ইউএনও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

 

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে মেঝেতে বসেই প্রাক-প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নেয়াসহ ক্লাস নেয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাড়ার পর প্রশংসায় ভাসছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

 

খোঁজ নিয়ে জানা গেড়ছে, সম্প্রতি মাটিরাঙ্গার রামশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মেঝেতে বসেই প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের সাথে গল্পে মেতে উঠেন তিনি। এসময় উচ্ছসিত ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হয়ে উঠার অনুপ্রেরণা দেন তিনি।

 

এছাড়াও তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদত করার উপদেশ দেন।

 

প্রাথমিক বিদ্যালয়েল পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়েও শ্রেণি কার্যক্রমে অংশ নেন তিনি। সম্প্রতি মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে আমতলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্লাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নেন।

 

ইউএনও ক্লাস নেয়ায় উচ্ছসিত আমতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের ইউএনও স্যার খুব সুন্দর ক্লাস নিয়েছেন। স্যার মাঝে মাঝে আসলে, ক্লাস নিলে আমরা উপকৃত হব। আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সরকারের অর্জন সম্পর্কে অনেক অজানা জানতে পারবো।

 

রামশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আফছার বলেন, সম্প্রতি ইউএনও স্যার আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিভিন্ন শ্রেনি পরিদর্শন শেষে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেন। এসময় স্যার মেঝেতে বসেই ক্ষুদে শিক্ষার্থীদের সাথে গল্পে মেতে উঠেন। ইউএনও স্যার ক্লাস করায় শিক্ষার্থীরা খুবই আনন্দিত।

 

তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহমেদ মজুমদার বলেন, ইউএনও স্যার যখনই তাইন্দংয়ে কোন সরকারী কাজে আসছেন তখনই শত ব্যস্ততার মাঝেও কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন। শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। ধর্মী ও নৈতিক মুল্যবোধ সম্পর্কে ধারনা দিচ্ছেন। মাটিরাঙ্গার শিক্ষার গনগত মানোন্নয়নে তিনি নিরবে কাজ করে যাচ্ছেন।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, প্রকৃত শিক্ষা অর্জন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন নয়, শিক্ষার্থীদের শ্রেনি কার্যক্রমে অংশ নেয়াই আমার কাছে গুরুত্বপুর্ণ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমাকে খুব টানে, তাই সরকারী বিভিন্ন কাজের ফাঁকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান। চেষ্ঠা করেন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে ধারনা দিতে। এমনটাই জানিয়েছেন মাটিরাঙ্গার এ শিক্ষা বান্ধব ইউএনও।

 

এদিকে, ইউএনও‘র শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানোতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অভিভাবক মহল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়