
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ
ইউনিয়নের ঐতিহ্যবাহী শেখপাড়া গ্রামের ফেরদৌস পুলিশের বাড়ির নিকট থেকে মরহুম দেলখোশের বাড়ি হয়ে গ্রামের শেষ মাথা পর্যন্ত রাস্তার মাটির কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে শেখপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান ।
উল্লেখ্য, শেখপাড়া গ্রামের ভিতরে এবং সদরে তেমন রাস্তা নাই থাকায় বেশকিছু দিন আগে একটা সিসি রাস্তা তৈরি করে দেন চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান। সেই সাথে প্রাইমারি স্কুল হতে গ্রামের পশ্চিম পার্শ্বের রাস্তার প্রায় শেষ মাথা পর্যন্ত মাটির রাস্তা এবং গ্রামবাসী ও চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমানের সহযোগিতায় যৌথভাবে ভ্যানগাড়ী নেবার মত আরও একটা মাটির রাস্তা নির্মিত করা হয়। এই রাস্তাটি এখন প্রসারিত করে তৈরি করা হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর যাতায়াতের জন্য ।
রাস্তাটি একবারে না সম্পূর্ণ হলে দ্বিতীয় বার করে শেষ করে দেওয়া হবে বলে জানান ইঞ্জিঃ শওকাত ওসমাম।
এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আব্দুর জব্বার, প্রিন্সিপাল আতিকুর রহমান ও সলপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ।









