
ঘটনাটি কালাই পৌরসভার দুরুঞ্জ এলাকায় ঘটেছে।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় ক্ষেতলাল থেকে ফেরার পথেআনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় কালাই উপজেলার দূরুঞ্জ নামক স্থানে আসলে বিপদের দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় খুকন নামের একজন গুরুতর আহত হয়। দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কতব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাটি জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কানে পৌঁছালে তিনি দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছুটে আসেন।









