মুন ওয়েলফার এসোসিয়েশনের উদ্যেগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদন :

মুন ওয়েলফার এসোসিয়েশনের উদ্যোগে গত কাল শনিবার (৪নভেম্বর) সকাল ১০ টায় মুন লাইট স্কুল প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়,ব্লাড প্লেসার নির্ণয়, বিনামূল্যে ওষুধ প্রদান, মুনলাইট স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দুপুর ২টা পর্যন্ত চলে এই ক্যাম্প।

 

মুন ওয়েলফার এসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সাল মুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান ইসমাইল নেতৃত্বে প্রোগ্রাম পরিচালিত হয়। চিকিৎসক হিসেবে ছিলেন ডাক্তার সৈয়দ আনজারুল হক (ইমরান) এম বি বি এস।এম পি এইচ। উনার সহযোগিতায় ছিলেন ঊষার আলো যুব সংঘ এর সভাপতি স্বর্ণা আক্তার,, ক্রীড়া সম্পাদক সানজু আক্তার।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ শোয়েব, আলহাজ্ব মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দীন, মানব কল্যান ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ হোসেন বাদল, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার,এসডিজি ইয়ুথ ফোরামের ফেস্টিভ্যাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ সাইয়্যান রহমান, মোহাম্মদ শোখত হোসেন, এমআরটি ক্লাবের চিফ এডভাইজার মোহাম্মদ শওকত হোসেন,সমাজসেবক হাজী শহিদুর রহমান খোকন,এমআরটি ক্লাবের কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস লিজা,আবিদ মাহমুদ, এস. কাইছার উদ্দিন, আকলিমা আইয়ুব,আইভী,জিনুক রহমান,আরিফুল ইসলাম মহিদ ও জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর আবদুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ ওমর ফারুক,মোহাম্মদ ওয়াহিদ সাদেক, আবদুল্লাহ বিন সেলিম রাহী, ওয়াসিফা খান, মোসাম্মৎ আকলিমা, ইসাত আরা ইনা,সুমাইয়া আহম্মেদ কলি,,মোহাম্মদ সুলতান আহমেদ, আরো ছিলেনএতে মুনলাইট স্কুলের শিক্ষক জাকিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক মামুনুল হক মাহি ও স্কুলের বাড়িওয়ালা মোহাম্মদ সুলতান সহ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়