মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

আব্দুল আল রাকিব,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধের প্রতিবাদে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা  আওয়ামী লীগের এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আজ মঙ্গলবার (৩১ শে অক্টোবর) বিএনপি জামাতের সারাদেশে হরতালের প্রতিবাদে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ জেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরের শহীদ রফিক চত্ত্বরে এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের মাধ‌্যমে বিএনপি নৈরাজ্য জ্বালাপোড়ার প্রতিবাদে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ শক্ত অবস্থানের আছে।

 

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল বলেন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ, সবাই ঐক্যবদ্ধ আছি বিএনপি’র যেকোনো নৈরাজ্য রুখে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে এবং আমরা সবসময় প্রস্তুত আছি। প্রতিটি পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলে হরতাল প্রতিহত কর‌া হ‌বে । বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের এর সকল অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা মাঠে থাকবে।

 

তিনি আরো বলেন, কেউ যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাদেরকে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কঠোর ভা‌বে দমন কর‌বে।

 

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তুষার আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি  এম এ কোরাইশী ইমন। পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া সহ আরো নেতৃবৃন্দ

 

মিছিলে আরো উপ‌স্থিত ছি‌লেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ,রাজিদুল ইসলাম মানিকগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি,অভিজিৎ সরকার,সাধারণ সম্পাদক,শামীউর রহমান কম্পন,মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি,নাদিম হোসেন সাধারণ সম্পাদক,আসিফ হোসেন শিশির সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়