বিএনপি- জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে শেরপুরে মোটর সাইকেল শোডাউন 

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

বিএনপি – জামাতের ডাকা ৩ দিনের অবরোধের প্রতিবাদে শেরপুরে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে ৷আজ ৩১ অক্টোবর ( মঙ্গলবার) সকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানুর উদ্যোগে ওই মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় ৷

 

শোডাউনটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পথসভা করা হয় ৷

 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ,শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ,জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি বীরমুক্তিযুদ্ধা আব্দুল খালেক ,এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসি ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ,জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ,জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ৷

 

পথসভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু বলেন ,তারেক জিয়া ও খালেদা জিয়া মহাসমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিলো ৷ তা ব্যর্থ হয়ে এখন ভূয়া হরতাল ,অবরোধ ডেকেছে ৷ জনগন তাতে সাড়া দেয়নি ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়