
আব্দুল আল রাকিব,মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ফাঁকা গুলি করে ও এইসময় বিএনপি ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি দায়িত্বশীল এক নেতা। এ ঘটনায় আটক করা হয় জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান এবং পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন যাদুসহ ছয়জনকে।
আজ সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ বলেন, অবরোধ সমর্থনে বিএনপি নেতা–কর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে দে । এতেআমাদের ১০ নেতা-কর্মী আহত হয়।
তিনি আর বলেন, আমাদের জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ , পৌর বিএনপির সভাপতি, যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাইসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আমাদের নেত্রীর মুক্তি চাই এবং এই অবৈধ সরকারের পতন চাই।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করতে আসে,পরে পুলিশ আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করি। বিএনপি হামলায় আমাদের ২ পুলিশ সদস্য আহত হয়েছেন তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ছয়জনকে আটক করি। বর্তমানে মানিকগঞ্জের অবস্থা ভালো আছে। যে কোনো পরিস্থিতিতে আমরা মানিকগঞ্জ জেলা পুলিশ প্রস্তুত।
এদিকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানিকগঞ্জ শহরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানে নিয়েছেন। সড়কে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।









