back to top

সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ একাধিকজনের নাম উঠে এলো খসড়া তদন্ত প্রতিবেদনে

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে খসড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নাম রয়েছে। পাশাপাশি তৎকালীন পুলিশপ্রধান, বিজিবিপ্রধানসহ আরও কয়েকজনের নামও তদন্তে উঠে এসেছে। তবে এসব তথ্য এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খসড়া প্রতিবেদনে আর কারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদনটি এখনো চূড়ান্ত হয়নি। তাই এ পর্যায়ে আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সমীচীন হবে না।

ব্রিফিংয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে তারা একটি খসড়া প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

ইতি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যুদ্ধের আগুনে পুড়ছে তেলের বাজার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত আরও তীব্র...

‘বিয়েটা আর করতে হলো না’

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আগের...

বিস্ফোরণ-বিদ্যুৎ বিভ্রাটে উত্তাল ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা নবম...

গোল্ডেন বুট জিতে ইতিহাসে এমবাপে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন...

১৬ বছর পর আবারও বিশ্বসিংহাসনে স্পেন

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের শিরোপা...

সর্বশেষ