এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ
ঈদগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড বাসিন্দা মৃত জুলু মিয়ার সহধর্মিণী ছেমন খাতুন (৯০) আর নেই। ২৬ শে আগস্ট (সোমবার) সকাল ৯টায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছেমন খাতুন দৈনিক আজকের দেশবিদেশ এবং অনলাইন নিউজ কক্সভিউের ঈদগড় প্রতিনিধি, রামু প্রেসক্লাব সদস্য হামিদুল হকের মাতা। মৃত্যু কালে ছেমন খাতুন দুই ছেলে এবং চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
হামিদ জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে নানা বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিল। নানান হাসপাতালে চিকিৎসা পরবর্তীতে ডাক্তারের পরামর্শে বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে সাংবাদিক হামিদুল হকের মা’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।


