back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. তিতাস শেখ (২৮) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। অভিযানে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। এতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

পরে আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামুর ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদারও গোলাগুলিতে সেনাসদস্যের আহত হওয়া এবং পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন এবং টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের উদ্ধারে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়।

অভিযান শেষে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ আটক করা হয়েছে তিনজনকে।

একদিকে মানব পাচারকারীদের আস্তানা থেকে ৫৭ জনের মুক্তি, অন্যদিকে দায়িত্ব পালন করতে গিয়ে এক সেনাসদস্যের প্রাণহানি টেকনাফের এই অভিযান আবারও সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মানব পাচার চক্রের ভয়াবহ তৎপরতার চিত্র সামনে এনেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সর্বশেষ