back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আজ ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। তবে এটি জনগণের সরাসরি ভোট নয়_জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য প্রকাশ্য ব্যালটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেও কেউ নাম প্রত্যাহার করেননি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। একটি সাধারণ আসনে প্রার্থিতা বাতিল থাকায় মোট ৩৫০ সদস্যের সংসদে ভোটার সংখ্যা ৩৪৯।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সে সময় বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি; সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থীরাই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার অলি আহমদের প্রার্থিতা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। ফলে ৩৫ বছর পর আবারও সংসদ কক্ষে দুই প্রার্থীর মধ্যে ভোটাভুটি হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। ভোটের সময় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন এবং ফলাফল গণনার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সব মিলিয়ে আজকের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা_দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ