back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের সাজা থেকে মুক্তি পেতে আইনি লড়াইয়ে ইনু

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ জুন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ার কারণে মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাঁকে।

ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত তিনটি অভিযোগের মধ্যে ছিল আন্দোলনকারীদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনায় দায়, মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্র ও প্ররোচনা এবং অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ। এসব অভিযোগে কারাদণ্ডের পাশাপাশি দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

অন্যদিকে, ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে গত ৫ অক্টোবর আপিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে একদিকে খালাস চেয়েছেন ইনু, অন্যদিকে তাঁর সাজা বাড়ানোর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মামলায় জুলাই আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র, নির্যাতন এবং কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার ঘটনায় নির্দেশনা দেওয়াসহ আটটি অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে ট্রাইব্যুনাল আটটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেন।

এখন ইনুর খালাস চেয়ে করা আপিল এবং রাষ্ট্রপক্ষের সাজা বাড়ানোর আবেদন দুটির নিষ্পত্তির দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ