back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বাদী

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। ২০২৪ সালের ৪ আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় আহত হওয়ার অভিযোগে তিনি মামলাটি করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে কফিল উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

বিষয়টি বুধবার (৭ অক্টোবর) রাতে প্রকাশ্যে আসে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার জিআরও শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্তের দায়িত্ব ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। বাদীর আবেদনের পর আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দেন।

এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি করেন কফিল উদ্দিন। আদালত তার বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছিল।

এ ছাড়া মামলার আসামিদের তালিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম ছিল।

মামলাটি দায়েরের সময় কফিল উদ্দিনের রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা তৈরি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছিল।

২০২৪ সালের ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় আন্দোলনের সময় আহত হওয়ার অভিযোগ তুলে কফিল উদ্দিন আদালতে মামলাটি করেছিলেন। ওই মামলায় ১৮৭ জনকে আসামি করা হলেও এখন বাদীর আবেদনেই আদালতের আদেশে মামলাটির কার্যক্রম বন্ধ হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ