back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাদের সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভারতে তাণ্ডবের পর বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির...

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি তামাকের চালান আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০...

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ...

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

সর্বশেষ