back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে ২৮ লাখ টাকার মধ্যে ১৫ লাখই তামিমের পুরুস্কার

kbctgbd
২ মার্চ ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বিপিএলের দশম আসরের পর্দা নেমেছে শুক্রবার। বিপিএল ইতিহাসের সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। পাঁচবার ফাইনাল খেলে প্রথমবার হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে বরিশাল থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে চতুর্থবার ফাইনাল খেলে প্রথম শিরোপা জিতেছে তারা।

বিপিএলে দারুণ পারফরম্যান্সের জন্য পাঁচ বিভাগে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। ফাইনালের সেরা ক্রিকেটার, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা ফিল্ডার পেয়েছেন অর্থ পুরস্কার।

পাঁচ ক্যাটাগরিতে দেওয়া ২৮ লাখ টাকা পুরস্কারের মধ্যে দেশ সেরা ওপেনার ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল একাই জিতে নিয়েছেন ১৫ লাখ টাকা। এর মধ্যে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার জন্য তামিম পেয়েছেন ১০ লাখ টাকা।

আসরে ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪৯২ রান করেছেন তামিম ইকবাল। তার চেয়ে এক ম্যাচ কম খেলে তাওহীদ হৃদয় ৪৬২ রান করেছেন। লিটন দাস করেছেন ৩৯১ রান ও তানজিদ তামিম ১২ ম্যাচে ৩৮৪ রান করেছেন। সর্বোচ্চ রান করার জন্য তামিম ৫ লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। বিপিএল ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনি ৫ লাখ টাকা পেয়েছেন।

বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার। সেজন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। এছাড়া আসরের সেরা ফিল্ডারের তকমা পেয়েছেন দুর্দান্ত ঢাকার ওপেনার নাঈম শেখ। ১২ ম্যাচে ৩১০ রান করে আসরের সপ্তম সর্বোচ্চ রান করা নাঈম সেরা ফিল্ডিংয়ের জন্য ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ