back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার

kbctgbd
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

সংবাদ প্রেরক,ইয়াছির আরাফাতঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাবুদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মো.শহিদ (প্রকাশ পা কাটা শহিদ) (৪৫) ও আজিজুর রহমান (৩৬) নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার রাতে শহিদকে পার্বত্য জেলা বান্দরবানের কুহালং ইউনিয়নের বটতলীর গহিন পাহাড়ী এলাকা এবং আজিজকে একই রাতে সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শহিদ উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি এলাকার ফৌজ্জার বর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে এবং আজিজুর রহমান মাদার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মিয়ার বাপের পাড়ার আলী হোসেনের ছেলে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিন বলেন,গ্রেপ্তারকৃত শহিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় পুলিশের উপর আক্রমণ,ডাকাতি,বিষ্ফোরক, অস্ত্র ও মারামারিসহ ১৭টির অধিক মামলা রয়েছে। তবে সব মামলাগুলোতে সে জামিনে রয়েছে। এছাড়া শহিদের স্বীকারোক্তি মতে গ্রেপ্তার আজিজ ও শহিদকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন,শহিদ ঘটনায় জড়িত থাকলেও সে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সে খুবই ধূর্ত প্রকৃতির লোক। আশা করি খুব কম সময়ের মধ্যে এ হত্যাকান্ডের পুরো ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

উল্লেখ্য,২৩ ফেব্রুয়ারী সকালে সিএনজি চালিত অটো রিক্সা করে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাঁচি ব্যাপারী পাড়ার নুর আহমদের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়। পরদিন শনিবার সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুবেদার পুকুর পাড় থেকে শাহাবুদ্দিনের পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী শাহাবুদ্দিনের বাবা নুর আহমদ বাদী হয়ে শহিদকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ