জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি :
আজ ২৮শে ফেব্রুয়ারি রাত ০৩.২৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের বাল্লক রামচন্দ্রপুর ভারত সীমান্ত হতে রামচন্দ্রপুরগামী রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে ৬০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উক্ত ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায় করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এই মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ জাহাঙ্গীর(৩৪),কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপর গ্রামের জলিল মিয়া ছেলে। মোঃ আলমগীর হোসেন (২৮), একই গ্রামের মো: রুস্তম আলীর ছেলে। মোঃ জুয়েল মিয়া(২৯),একই গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে। মোঃ শাহপরান(২০),একই গ্রামের -মৃত ইউনুছ মিয়ার ছেলে। উল্লেখ যে, ০১ নং আসামী মোঃ জাহাঙ্গীর এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা, ২নং আসামী মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামী মোঃ জুয়েল মিয়া এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


