back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৯

kbctgbd
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবা ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন এবং ২০ ফেব্রুয়ারি অন্য ২ জনসহ মোট ৯ আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম ।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর(৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন(৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল(২৩)। এর আগে গত ২০ ফেব্রুয়ারি আসামী মঞ্জুরুল হক মঞ্জু (৩৮) ও বখতিয়ার হোসেনকে (৫১) গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় গত ৩ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষ দু’গ্রুপের রাজনৈতিক আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ওইদিন সকালে সিরাজপুর হাটের উত্তর পাশে আবু কালামের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। সংঘর্ষের খবর পেয়ে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ততকালীন এসআই আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তার প্রায় দেড় ঘন্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনের পাকা রাস্তায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের উপর আবারো হামলা করে তারা। এ সময় তাদের এলোপাথারি দা’এর কোপে গুরুতর আহত হন কুদ্দুস । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১০ টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি সিংগাইর থানায় আবু কালামকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, অত্র মামলায় ঘটনার সহিত জড়িত আরো এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ