back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবি ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

kbctgbd
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকটির সোনালী পেমেন্ট গেটওয়ের (SPG) মাধ্যমে নোবিপ্রবি শিক্ষার্থীদের নিকট হতে যাবতীয় বেতন/ফি, চার্জ আদায়করণ কার্যক্রম সম্পন্ন করা হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী শাখার জেনারেল ম্যানেজার মো. শাহজাহান।

সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও অন্যান্যদের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাট, সাধারণ সম্পাদক মো. ইবনে ওয়াজিদ ইসলাম ইমন, নোবিপ্রবি আইকিউএসির উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আজকের সোনালী ব্যাংক পিএলসির সাথে নোবিপ্রবির এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে তাদের ভর্তি ফি ও সেমিস্টার ফি-সহ বিভিন্ন ফি-বেতন প্রদান করতে পারবে। আমি মনে করি, এই চুক্তির মাধ্যমে সোনালী ব্যাংকের সাথে নোবিপ্রবির সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে ও জোরদার হবে। এ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহজাহান বলেন, সোনালী ব্যাংক ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেবাগুলোকে কীভাবে আরও ডিজিটালাইজ করা যায় এবং গ্রাহকবান্ধব করা যায় সে লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমরা প্রণয়ন করেছি সোনালী পেমেন্ট গেটওয়ে। এই গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই ভর্তি ফি, সেমিস্টার ফি ইত্যাদি প্রদান করতে পারবে। আজ সোনালী ব্যংক এবং নোবিপ্রবির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে আমি অত্যন্ত আনন্দিত। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ