back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আগুনে পুড়ে প্রাণ গেলো দাদি- নাতনি

kbctgbd
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে আগুন লেগে এক বাড়ি ভস্মীভূত হয়ে এক নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছে। একইসাথে চারটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের প্রয়াস্তিরচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে নিহত ফিরোজা বেগম (৭০) ওই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও ও তার নাতি শরিফ (৬) একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

জেলা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার মধ্যরাতে মিঠু মাষ্টারের বাড়িতে হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় ঘরে থাকা ছয় বছরের নাতি শরিফ মিয়া। আর আশঙ্কাজনক অবস্থায় দাদি সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এদিকে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় দুইটি থাকার ঘর, একটি গোয়াল ঘর। একইসাথে গোয়াল ঘরে থাকা চারটি গরুরও পুড়ে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ওই পরিবারকে নগদ ৪০ হাজার টাকা সহায়তা দেন উপজেলা প্রশাসন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, কি কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর বলা যাবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতির জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ