back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে ধর্ষণ ও যৌন সহিংসতা বিরোধী প্রতিরোধ সমাবেশ

kbctgbd
৯ নভেম্বর ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে ধর্ষণ ও যৌন সহিংসতা বিরোধী প্রতিরোধ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, নারী আত্মরক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩) সকাল ১১টায় মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলার পোস্ট অফিস সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে ধর্মঘরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, লক্ষীছড়িসহ বিভিন্ন এলাকা আগত দুই হাজারোও অধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন সমাবেশে।

সমাবেশ শুরুর আগে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লে কার্ড নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ধর্ষণ ও দমন-পীড়নের বিরুদ্ধে মিছিলকারীদের মুহুর্মুহু শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। মিছিলে ধর্ষক প্রতিক্রিয়াশীলদের কুশপুত্তলিকা বহন করা হয়। পাহাড়িদের সমাজে তীব্র ঘৃণা ও ধিক্কার জানাতে মিছিলকারীরা একপর্যায়ে কুশপুত্তলিকা শুকরের মতো বহনেরও চেষ্টা করে।

‘রাস্তাঘাট, ক্ষেত-খামার, শিক্ষা প্রতিষ্ঠান-কর্মস্থল ও যানবাহনসহ সর্বত্র নারীর সম্ভ্রম ও নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যে আহূত বিশাল এই প্রতিবাদ সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে নারী আত্মরক্ষা কমিটির কেন্দ্রীয় সদস্য রিপনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মানিকছড়ি ইউনিটের সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা, লক্ষীছড়ি ইউনিটের সংগঠক আপ্রæসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রজেন্টু চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাদুর ত্রিপুরা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মারমা ওয়েলস ফেয়ার এসোশিয়েসন-এর প্রতিনিধি এচিং মারমা, সাবেক মহিলা মেম্বার ¤্রাচিং মারমা ও সাবেক মেম্বার সদুঅং মারমা প্রমূখ।

সমাবেশে ইউপিডিএফের সংগঠক ক্যহ্লাচিং বলেন, পার্বত্য অব্যাহত ভূমি বেদখল ও নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে জনসংহতি সমিতির নিক্রিয় ভূমিকায় উস্মা প্রকাশ করেন। সমিতির নেতৃত্বকে সরকারের তাঁবেদারি ছেড়ে জনগণের আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়ারও আহ্বান জানান।

সমাবেশে নীতি চাকমা বলেন, আত্মরক্ষা প্রকৃতির প্রথম আইন। আত্মরক্ষা করতে গিয়ে যদি আক্রমণকারী র্দ্বুৃত্ত মারাও যায়, সেটি কোনো অপরাধ হিসেবে পরিগণিত হবে না।

সমাবেশ শুরু করার আগে ৪৭ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা নারী আত্মরক্ষা কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির সদস্যরা সংগঠনের আনুষ্ঠানিক সূচনা তুলে ধরতে আত্মরক্ষার সংক্ষিপ্ত কসরৎ প্রদর্শন করে। নবগঠিত কমিটির আহ্বায়ক মিলি মারমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ আরম্ভ করা হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইংল্যান্ডকে স্তব্ধ করে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা...

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

সর্বশেষ