back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোভান ছিনতাইয়ে রাসেলকে হত্যা, ঘাতক জাহাঙ্গীর গ্রেপ্তার

kbctgbd
৫ অক্টোবর ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া মন্ডলপাড়া গ্রামের ধানক্ষেত থেকে গত ৩ অক্টোবর রাতে উদ্ধার যুবকের লাশের পরিচয়
মিলেছে। নিহত অটো ভ্যান চালক পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী রবিউল ইসলামের মেঝ ছেলে রাসেল(১৫)। গত ১ অক্টোবর
রাতে চরাচিথুলিয়া মন্ডলপাড়া গ্রামের সাঈদ মন্ডলের ছেলে সিএনজি চালক জাহাঙ্গীর হোসেন(৩১) ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ও পড়নের লুঙ্গী গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর ভ্যান চালক রাসেলের লাশ পাশের ধানক্ষেতে ফেলে মোবাইল ফোন ও অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। গত ৩ অক্টোবর বিকেলে এলাকাবাসি লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ওইদিন রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি মো: কামরুজ্জামান এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান। তিনি এ সংবাদ সম্মেলনে আরও বলেন, ওই রাতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকারী গ্রেপ্তারে অভিযানে নামে শাহজাদপুর থানা পুলিশ। পার্শ্ববতী বেড়া, ফরিদপুর ও সাঁথিয়া থানাকে এ বিষয়ে অবহিত করা হয়। ৪ অক্টোবর বিকেলে ফেসবুকে লাশের ছবি দেখে পরিবারের লোকজন নিহত রাসেলের পরিচয় সনাক্ত করে। এ ঘটনায় রাসেলের বাবা রবিউল বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে। তিনি আরও জানান, নিহত রাসেল সংসারে অভাবের কারণে পড়ালেখা ছেড়ে বাঘাবাড়ি তেল ডিপোতে শ্রমিকের কাজ করত। গত ২/৩ মাস হল সে এলাকাতে ব্যাটারি চালিত অটোভ্যান
ভাড়া নিয়ে চালায়। গত ১ অক্টোবর রবিবার রাতে রাসেল তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে যাত্রীর আশায় ডেমড়া বাজারে বসে ছিল। পূর্বপরিকল্পিত ভাবে ঘাতক
জাহাঙ্গীর রাসেলকে চরাচিথুলিয়া মন্ডলপাড়া থেকে ররুর গবরের ঘোষি আনার কথা বলে ৭০ টাকা ভাড়া মিটিয়ে মন্ডলপাড়া বলিুর মাঠে নিয়ে যায়। এরপর বাঁশের
লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ সময় রাসেলের পড়নের লুঙ্গী তার গলায় পেচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে রাসেলের
পকেটে থাকা মোবাইল ফোন ও ভ্যানের চাবি নিয়ে লাশ পাশের ধান ক্ষেতে ফেলে দিয়ে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক
জিজ্ঞাসাবাদে সে এই হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে হত্যার দায় স্বীকার করে। এরপর পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে নিহত রাসেলের মোবাইল, ভ্যানের চাবি ও
ভ্যান বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৪টি ব্যাটারি এবং হত্যাকান্ডে ব্যবহৃত লুঙ্গী ও বাঁশের লাঠি উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার নবাগত ওসি খায়রুল বাসার বলেন, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ঘাতক জাহাঙ্গীরকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায়, আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের...

সর্বশেষ