back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইপাস সড়কের ৩৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

kbctgbd
৫ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরবাসীর বহুদিনের অপেক্ষার প্রতিফলন বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন পেয়েছে। শহরের ৩৫০ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (৩রা ফেব্রুয়ারী) এক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।।

সোমবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলায় মতবিনিময় সভায় এ তথ্য জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এখন কিছু টেকনিক্যাল কাজ বাকী রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি জানান, ‘শুধু বাইপাস প্রকল্প নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য সেচ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এতে মৌলভীবাজারের কৃষকরা উকৃত হবেন।’

সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোশে বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমে, অথচ আমাদের দেশে ঠিক উল্টে বেড়ে যায়। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাইকারি দোকানগুলোতে বিক্রয় রশিদ দেওয়া নিশ্চিত করতে হবে এবং অহেতুক দাম বাড়ানো বন্ধ করতে হবে।’

এছাড়া শ্রীমঙ্গলের পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও খনন, শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ, ইউপি সদস্য মসুদ আহমেদ প্রমূখ।

এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্য ভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচিত সংসদ সদস্য দ্বারা কখনো এ উপজেলাবাসি নাগরিক সুবিধাটুকু ভোগ করতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাম আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া,...

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

সর্বশেষ