back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি পার্কে সং’ঘা’তের জেরে সড়ক অ’ব’রো’ধ প্রাইম মুভার শ্রমিকদের

kbctgbd
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। তাদের কয়েকজন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সরেজমিনে নগরীর কাস্টমস এলাকায় দেখা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসে। তারা এসময় সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তায় উভয়পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। অনেক চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিতেও দেখা গেছে।

অন্যদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীর চরম ভোগান্তিতে পড়েন। বাসে থাকা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা গেছে। এ ছাড়া, চট্টগ্রাম কর্ণফুলী এবং সিইপিজেডের শ্রমিকরা অফিস শেষে বাসায় ফেরার পথে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বাসায় যাচ্ছেন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ২০ জন শ্রমিকের খোঁজ পাচ্ছি না। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা আছে। তাদের সঙ্গে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। যারা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

এর আগে এদিন রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালান।

সীতাকুণ্ড নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা।’চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছি। যারা এ হামলা করেছে তাদের শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সেখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

সর্বশেষ