back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে “গালা নাইট কনসার্ট”

kbctgbd
৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

শীত মানে কনসার্টের ভরা মৌসুম। এবারও কনসার্টে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এবার আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘গালা নাইট কনসার্ট’। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্ট অনুষ্ঠিত হবে।

এ দিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন নগর বাউল জেমস। দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে যাচ্ছেন আন্তর্জাতিক এই রক তারকা। এছাড়াও পারফর্ম করবেন সময়ের জনপ্রিয় আরও সাতটি ব্যান্ড। দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম ফুল উৎসবের ‘গালা নাইট কনসার্ট’ আয়োজন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গেল ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করেছিলাম। এ উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্টের’ আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী এত বড় কর্মযজ্ঞ আপনাদের এবং চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি জানান, ‘গালা নাইট কনসার্টে’ নিরাপত্তার জন্য ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, তিরন্দাজ, লালন, সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল পারফরম্যান্স করবেন।

জেলা প্রশাসক বলেন, এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে থাকবে।

ফ্রি কনসার্ট আয়োজনের চিন্তা ছিল জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমাদের মূল আকর্ষণ জেমস বলেছেন তিনি ফ্রি কনসার্ট করবেন না। তাই আমরা টিকিটের ব্যবস্থা রেখেছি। মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

সর্বশেষ