back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলঃ কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

kbctgbd
৩ ফেব্রুয়ারি ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ
মো: শাহজালাল গাজী,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের কবল থেকে মুক্ত হওয়ার পরেই বিএনপি নেতাদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন পরে নিজেদের জমিতে মৎস্য ঘের করার স্বপ্ন ভঙ্গুর হতে চলেছে রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া এলাকার বেশ কয়েটি সংখ্যালঘু পরিবারের।

বিএনপি নেতাদের হাত থেকে নিজেদের ভোগদখলীয় সম্পত্তি রক্ষার্থে গতকাল শনিবার(২ ফেব্রুয়ারি) ওড়াবুনিয়া এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবার।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত সবুজ মন্ডল বলেন যে, দীর্ঘদিন পর এক ফ্যাসিস্ট সরকারের অবসানের পর তার তাদের সম্পত্তিতে মৎস্য ঘের করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেসময় আরেকটি ফ্যাসিস্ট গ্রুপ আমাদের জমি থেকে উচ্ছেদ করে মৎস্য ঘের করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন যে, বিএনপি নেতা সিরাজুল ইসলাম টুকু, হিরক মনি, এস এম জাহাঙ্গীর আলম(মহুরী), সিরাজ মল্লিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুসহ তাদের লোকজন আমাদের জোরপূর্বক দখলের পায়তারা করছে। সেইসাথে আমাদের নানাবিধ ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে।

আরেক সংখ্যালঘু নীলকান্ত মন্ডল বলেন যে, প্রায় ১৭ বছর আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান হাওলাদার নাসির উদ্দীন আমাদের জমিতে জোরপূর্বক দখল করে মৎস্য ঘের করেছে। আমাদের জমির হারী বাবদ কোন টাকা দেয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা নিজেদের জমিতে মৎস্য ঘের করতে চাইলেও বিএনপির প্রভাবশালী একটি গ্রুপ আমাদের জমি জোরপূর্বক অন্যায়ভাবে দখলের চেষ্টা করছে। আমাদের নিজস্ব জমিতে যাতে কোন অপশক্তি গ্রাস করতে না পারে- সে জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি।

ক্ষতিগ্রস্থ আরেক সংখ্যালঘু পরিবারের সদস্য সুমন্ত বলেন যে, আওয়ামী লীগের আমলে তারা নিজেদের জমিতে ঘের করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন তাদের তাড়া করে ঘরে উঠিয়ে দিয়েছে। বর্তমানে বিএনপি নেতা সিরাজুল ইসলাম টুকুসহ তাদের লোকজন তাদের মৎস্য ঘের দখলের চেষ্টা করছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল সংক্রান্ত বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু’র কাছে জানতে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন যে, তিনি কোন মৎস্য ঘের করেননা। এছাড়া তিনি কারো জমি দখল করেন নাই। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে রাজনৈতিকভাবে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ