kbctgbd
৩০ জানুয়ারি ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
শাকিল,জামালপুর রিপোর্টারঃ
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় জামালপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয়ের আগমনে জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জামালপুর এবং জনাব আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা ফুলেল শুভেচছা ও অভিবাদন জানান।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজ খবর নেন। সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জামালপুর থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।পরে হাজত খানা, অস্ত্রাগার, অফিস কক্ষ ও থাকার ব্যারাক, পুলিশ কোয়ার্টার পরিদর্শন করেন।
এর আগে পুলিশ সুপার মহোদয় জামালপুর সদর থানায় এসে পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।এসময় উপস্থিত ছিলেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জামালপুর ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের সকল ইন্সপেক্টর (নিঃ)’গণ; জনাব শাহ আলম,আরআই,পুলিশ লাইন্স জামালপুর এবং জামালপুর থানার সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।