back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

kbctgbd
৪ জানুয়ারি ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সিংগাবুরুনা ইউনিয়নের গোবিন্দপুর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য রোকনুজ্জামান রাসেল।

এসময় তিনি বলেন,আমার মা আমাদের বাড়ির বীপরিত পাশে ৩৭.৫ শতাংশ জমি ক্রয় করে। পরে সেই জমি থেকে ২০ শতাংশ জমি একটি মাদ্রাসায় ওয়াক্‌ফ করে দেন তিনি। পরবর্তীতে এই মাদ্রাসা আমার বাবা নূরনবী ও চাচা নুরুল হক পরিচালনা করে আসছিল। গত ২ বছর আগে এই মাদ্রাসায় একটি ইসলামী সভা অনুষ্ঠিত হয় এবং চাচা নুরুল হক বৃহৎ অংকের টাকার অনুদান সংগ্রহ করে।

মাদ্রাসা কমিটি যখন এই অনুদানের টাকা তার কাছে দাবি করে তখন নুরুল হক পরামর্শ দেন যে, মাদ্রাসার ওয়াকফ্কৃত দলিল বাতিল করে তার নিজ নামে দলিল করে দিতে হবে। তাহলে অনুদানের টাকাসহ বিভিন্ন স্থান থেকে কোটি টাকা আর্থিক সহযোগীতা আসবে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তে আমার মা মাদ্রাসার ওয়াকফকৃত দলিল বাতিল করার জন্য আদালতে আবেদন করে। এরই মধ্যে আমার চাচা নুরুল হকের নামে প্রতারনার অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন ও জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়।

এই খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে, সে প্রতারনার মাধ্যমে অনেক নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরপর আমরা এই মাদ্রাসার জমি তার নামে দলিল করে দিতে অনীহা প্রকাশ করলে সে আমাদের উপর চাপ প্রয়োগ করে ভয়ভীতি দেখায় এবং আমাদের বাড়িতে হামলা চালায়। ঘটনার দিন আমার বাবা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এছাড়া আমাদের ক্রয়কৃত জমিসহ মাদ্রাসার জমি জবরদখলের পায়তারা করে এবং মাদ্রাসার সাইনবোর্ড ও মাদ্রাসা ঘর ভাঙচুর করে। মূলত আমরা এই এলাকার ধর্মীয় শিক্ষার প্রসারে কাজ করতে চাই।

কিন্তু সে কোন দলিল ছাড়া আমাদের জমি জবর দখলের চেষ্টা করছে। তাই আমরা বাধ্য হয়ে আদালতে ১৪৪ ধারার জন্য আবেদন করি। এবং মহামান্য আদালত তা মঞ্জুর করে ৷ রাসেল আরও বলেন, মামলা দায়ের পর থেকে সে বিভিন্নভাবে আমার পরিবার ও আমাকে মেরে ফেলা ও পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসতেছে ৷ সে স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠী এবং দুষ্কৃতিকারীদের নিয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে ৷ আমরা আমাদের জান ও মালের নিরাপত্তা চাই।এই বিষয়ে নূরুল হক বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ৷আমার ক্রয়কৃত সম্পত্তি আমি দখলে যাচ্ছি ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ