back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে

kbctgbd
৪ জানুয়ারি ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন আজ ৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম ডিসি পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) মোঃ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জ এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা অফিসার কে.এম. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ( ভুমি) আবদুল্লাহ আল মামুন সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।

১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫”। “ফুলের মতন আপনি ফোটাও গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজিত হচ্ছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডার, অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।

জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের “চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এ থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্নার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

চট্টগ্রাম বন্দর ভারতের হাতে থাকা উচিত ছিল

বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্যের...

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব যেন নতুন করে বিপদে ফেলছে...

ঢাকায় এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি

রাজধানী ঢাকায় চলছে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড...

সর্বশেষ