back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় স্কুলের প্রধান শিক্ষকের বহিস্কারও তার  অপসারণসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

kbctgbd
১ জানুয়ারি ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়গড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত  প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী, মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়। উক্ত ৫ দফা দাবীগুলো  আগামী তিন দিনের মধ্যে  আদায় না হলে তারা ইউএনও অফিস ও শিক্ষা অফিস ঘেরা করার  কর্মসূচি ঘোষণা করেন।

৫ দফা দাবির মধ্যে রয়েছে বহিষ্কৃত প্রধান শিক্ষক সেলিনা বেগমকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। অন্যান্য দাবী গুলোর মধ্যে রয়েছে সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা এডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী, অভিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে এডহক কমিটি করতে হবে, স্কুলের পিন,পাসওয়ার্ড আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে,স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে মামলাবাজ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে,স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিকা নিয়োগ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, দাবী আদায় না হলে সীমান্তবর্তী ০৯ গ্রামের স্কুলের অবিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ইউএনও অফিস পালন করে ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নান্নু মিয়া, শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বাসু মিয়া, সাবেক মেম্বার মুরশিদ মিয়া,ডা: মোঃ হান্নান মিয়া, সাবেক মেম্বার ,আনু মিয়া, সাবেক মেম্বার সহিদ মিয়া, সাবেক শিক্ষার্থী প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক বীনা বেগম প্রমুখ।

বিষয়টি সম্পর্কে  আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান,আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমকে জেলা প্রশাসক মহোদয় পুনঃ বহাল করেছেন।

আখাউড়া থানার ওসি জানিয়েছেন তিনি বিদ্যালয়ে যাওয়ার পর প্রধান শিক্ষককে শারীরিক আক্রমণ করা হয়েছে। সেজন্য তিনি মামলা করেছেন,যা তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, সেলিনা বেগমের অপসারণের দাবীতে এর আগেও একাধিক বার মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপিও দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১৭১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের...

বিশ্ববাজারে তেলের দামে নতুন ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা...

ডিএমপির সাঁড়াশি অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪৮৭

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ ও নিয়মিত...

ভাইরাল ছবির দুই মুখ এবার বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ২০২৬...

শিক্ষার্থী আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী কিছু মহল পরিস্থিতি...

সর্বশেষ