kbctgbd
১১ অক্টোবর ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলার আওতাধীন ৬ নং বৈলছড়ী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ ১১/১০/২০২৪ ইং জুমাবার বাদে মাগরিব দারুলউলুম মারকাযুস সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে এক কর্মী সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বৈলছড়ী ইউনিয়ন হেফাজতে ইসলামের কর্মী সম্মেলনের আহবায়ক কারী মাওলানা ইমরান সাহেবের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পৌরসভার হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম সাহেব। পরে বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম হেফাজতে ইসলাম বৈলছড়ী ইউনিয়নের সভাপতি হিসেবে কারী মাওলানা ইমরান সহ-সভাপতি হিসেবে মাওলানা হামিদুল্লাহ সাহেব, ও সেক্রেটারি জেনারেল হিসেবে হাফেজ মাওলানা ইবরাহিম এর নাম ঘোষণা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।