back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টিভাষী তরুন বক্তা ও ইসলামি চিন্তাবিদের গাড়িতে হামলা

kbctgbd
১ অক্টোবর ২০২৪ ৩:৪১ পূর্বাহ্ণ
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার  মিষ্টিভাষী তরুন বক্তা ও  ইসলামি চিন্তাবিদ  গিয়াস উদ্দিন আত-তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।ঘটনাটি সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের টিএ রোডে ঘটেছে।  ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করতে শহরে এসেছিলেন মিষ্টিভাষী তরুন বক্তা তাহেরী। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার  উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্বস্ত  একটি  সুত্রে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেন। অপরদিকে তাহেরীকে শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন । তারা প্রেস ক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয়। সোমবার দুপুরে টিএ রোড ফকিরাপুল ব্রিজের ওপর সঙ্গীয় লোকজনকে নিয়ে গাড়িতে উঠেন তাহেরী।

সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টিএ রোডে উপস্থিত মাদ্রাসার ছাত্ররা হঠাৎ করে  চারদিক থেকে তাহেরীকে  ঘেরাও করে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে তাহেরীসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা গিয়াস উদ্দিন আত-তাহেরীকে  গাড়ি থেকে  বের করার চেষ্টা করলে,তাহেরীসহ গাড়িতে থাকা অন্যরা  দ্রুত গাড়ি নিয়ে কোন রকমে ঐ স্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টিএ রোড ওভারব্রিজ এলাকায় পৌঁছলে মাদ্রাসা ছাত্ররা আমাকে ও আমার গাড়িতে হঠাৎ করে  হামলা চালিয়ে  ভাঙচুর  শুরু করে। বিষয়টি প্রাথমিকভাবে সদর  থানা পুলিশকে জানিয়েছি। এ বিষয়ে আমি দ্রুত লিখিত  অভিযোগ করব।

এ বিষয়ে সম্মিলিত কওমি প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না বলেন, প্রশাসন অনুমতি না দেওয়ার পরও তাহেরী ও তার দলবল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করতে এসেছিলেন। মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতা বলতে চেয়েছিলেন আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদের মারধর করা হয়। সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, টিএ রোড দিয়ে যাওয়ার সময় গাড়িতে ঢিল নিক্ষেপ করে গাড়ির সামনের ও এক পাশের কাচ ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন তাহেরী। উনার একটি কর্মসূচি ছিল।

এ বিষয়ে গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। আমরা বলেছিলাম জেলা প্রশাসকের অনুমতি ছাড়া যেন কর্মসূচি পালন না করা হয়। উনি আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। উনাকে বলেছি অভিযোগ দিতে। এমন কিছু পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

এর আগে মহানবী (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সে বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে হেফাজতে ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে গিয়াস উদ্দিন তাহেরী ও নাঈম নামে একজন পীরকে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়।

এই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়ার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে জড়ো হয়। সেখানে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এতে বক্তব্য দেন- মাওলানা আসাদ আল হাবীব, মাওলানা মো. আসাদুজ্জামান, আলহাজ মুসলেহ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল বাছির আল মাহদী প্রমুখ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন রাত সাড়ে ৮টার দিকে জানান, এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। তবে তাহেরী হামলার শিকার হয়েছেন বলে ফোনে তাকে জানিয়েছেন।তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নী বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোফাজজর হোসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...

সাগরপথে গ্রিসমুখী বাংলাদেশিরা, ২ দিনেই উদ্ধার ২০২!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টারও কম...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...

সাগরপথে গ্রিসমুখী বাংলাদেশিরা, ২ দিনেই উদ্ধার ২০২!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টারও কম...

সর্বশেষ

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...