back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে শত্রুতার বলি ৬০ বিঘা জমির পেঁপে গাছ

kbctgbd
১৯ এপ্রিল ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে মানিকগঞ্জের সিংগাইরে ৬ জন কৃষকের ৬০ বিঘা জমির পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় কোটি টাকার পেঁপে উৎপাদন হতো হতো বলে ক্ষতিগ্রস্ত পেঁপে চাষীরা জানিয়েছেন। উৎপাদন খরচ করে নিঃস্ব চাষিরা এখন চোখে অন্ধকার দেখছেন। এ ঘটনায় অভিযোগ করা হয়েছে থানায়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় ৬০ বিঘা জমি ইজারা নিয়ে পেঁপে গাছ রোপন করে সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম (১১ বিঘা) মজিবুর রহমান (১১ বিঘা) ও জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের গোলাম মওলার (২৮ বিঘা)। এছাড়াও আরও ১০ বিঘা জমিতে পেঁপে আবাদ করে অন্য এলাকার তিন কৃষক। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এসব জমির সব পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক নুরুল ইসলামসহ অন্যরা বলেন, এ পর্যন্ত সার, বীজ ও শ্রমিক খরচসহ প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। গাছে ব্যাপক পেঁপে ধরেছিল এবং অনেক গাছে ফুল এসেছে। চলতি মৌসুমে প্রায় কোটি টাকার পেঁপে উৎপাদন হতো। এনজিও থেকে ঋণ ও ধারদেনা করে পেঁপে চাষাবাদ করেছিলাম। কিন্তু দুর্বৃত্তদের কারণে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কীভাবে ঋণের টাকা শোধ করব, বুঝতে পারছি না।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

অবসরের দুদিন আগে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ...

কান্নাভেজা বিদায়! ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের...

গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত...

সর্বশেষ