back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডে অগ্নিকাণ্ডে বিপিএল ফাইনালে এক মিনিটের নীরবতা  

kbctgbd
১ মার্চ ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

নিউজ ডেক্স :

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমন একটি মুহূর্তে চলমান বিপিএলের দশম আসরের ফাইনাও আজ। যেখানে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আজ বিপিএলের ফাইনালে বেইলি রোডের ট্র্যাজেডি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। আজ ফাইনালের টসের পর দুই দলের ক্রিকেটার, ম্যাচের অফিসিয়াল সবাই উপস্থিত হবেন মাঠে। এরপর বেইলি রোডের ট্র্যাজেডি স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।

ইতিমধ্যে বেইলি রোডের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকেই শোক জানিয়েছেন।

বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে অফিশিয়াল ফেসবুজ পেজ থেকে একটি পোস্ট করেছে বিসিবি। সেখানে তারা লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।’

বেইলি রোড ট্র্যাজেডিতে শোক জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া তিনি লিখেছেন, ‘আমাদের বদলানো উচিত, নাহলে কখনোই পরিবর্তন হবে না’। মূলত একের পর এক আগুন লাগার ঘটনাকেই ইঙ্গিত করেছেন দেশসেরা এই ওপেনার।

এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। বেইলি রোডের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ