এম এ জুহাইর
বিশ্বকাপের দল থেকে ওপেনার তামিম ইকবাল বাদ পড়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর ব্যাপক অসন্তুষ্ট ওমর সানী। দিন কয়েক আগেই নির্বাচকদের এক হাত নিয়েছেন তিনি।এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আনার দাবি জানিয়েছেন এই চিত্রনায়ক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।
চিত্রনায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক।
এ দিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরাও। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছে এই নায়কের কমেন্টবক্সে। যদিও নেটিজেনদের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ওমর সানী।


