back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের কামড়ে রাস্তায় আতঙ্ক, শিশুসহ জখম ১০

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

পিরোজপুরের কাউখালীতে একটি বেপরোয়া কুকুরের হামলায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুমিয়ান, কচুয়াকাঠী, বলভদ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয়দের ওপর কুকুরটি হামলা চালায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে কচুয়াকাঠী এলাকায় একটি কালো রঙের কুকুরকে অস্বাভাবিকভাবে ছোটাছুটি করতে দেখা যায়। একপর্যায়ে কুকুরটি সামনে যাকে পায়, তাকেই কামড়াতে শুরু করে। পরে কুমিয়ান, বলভদ্রপুর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আটজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- কচুয়াকাঠী এলাকার আকাশ হালদার (১১), আব্দুল্লাহ (১৩), রাইসা (৭), মাহিরা (১২), কুমিয়ান গ্রামের সিরাজুল (৩), উত্তর বাজারের প্রদীপ (১২), বলভদ্রপুরের অপ্রনীল (৮) এবং একই এলাকার হেমায়েত (৬২)।

আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহত হেমায়েত জানান, বাসা থেকে বাজারে যাওয়ার পথে হঠাৎ কুকুরটি এসে তাঁর পায়ে কামড় দেয়। পরে তিনি জানতে পারেন, একই কুকুর আরও কয়েকজনকে কামড়ে আহত করেছে।

স্থানীয় বাসিন্দা মাহামুদুল হাসান বলেন, এলাকায় বেওয়ারিশ ও হিংস্র কুকুরের উপদ্রব দীর্ঘদিন ধরে রয়েছে। প্রায়ই শিশুদের পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশুও কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার জানান, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, আক্রমণকারী কুকুরটিকে দ্রুত শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা এবং আক্রান্তদের জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক। একই সঙ্গে এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

তাহসিফের শেষ সময়ের সঙ্গী এখন পিবিআইয়ের হেফাজতে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির...

চট্টগ্রামে দস্যুতার পর হত্যা, সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি...

বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

পাবনার সদর উপজেলার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে বিএনপি...

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা...

‘আত্মহত্যা নয়, ছেলেকে হত্যা করা হয়েছে’: তাহসিফের বাবা

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে...

সর্বশেষ