back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

হবিগঞ্জে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ কর্মসূচিতে অংশ নিতে বিকেল থেকেই কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন।

আসর নামাজের পর মিছিল বের করার প্রস্তুতি চলাকালে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও মাহদী হাসানকে নিয়ে হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিরোধের ঘটনা আলোচনায় আসে। সে সময় থানায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন আদালত তাকে জামিন দেন।

নতুন করে তাকে আটকের ঘটনায় হবিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে প্রতিবাদ কর্মসূচির সময় পুলিশি পদক্ষেপের বিষয়টিও আলোচনায় এসেছে।

আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ