back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ও রাষ্ট্রদ্রোহি মামলার আসামী মাদরাসার সুপারের অপসারণ দাবি তুলছেন এলাকাবাসী

kbctgbd
৬ অক্টোবর ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

এম.এস.এ সোহেল আরমান, প্রতিনিধি (চকরিয়া) কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ার হারবাং হামিদিয়া দাখিল মাদরাসার সুপার নুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি সেচ্ছাচারীতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবিতে
(৬ অক্টোবর) শুক্রবার সকালে ১১টার সময় উপজেলার হারবাং ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে নেতৃত্ব দেন ইউনিয়নের উত্তর নুনাছড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের ছেলে মো. শাহজাহান।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল আলম একজন শিবির ক্যাডার ছিলেন। বর্তমানে জামায়াতের রাজনীতিতে তিনি সক্রিয় আছেন। সরকার ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ২০১৪ সালে মাদরাসা সুপার পদে নিয়োগ পাওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন তিনি। মাদরাসায় সুপার পদের প্রভাব খাটিয়ে নুরুল আলম শিক্ষার্থীদের রাষ্ট্রদ্রোহী কাজে যুক্ত করা, শিক্ষার্থীদের কাছ থেকে বায়তুলমাল নামের চাঁদা উত্তোলন করে তা রাষ্ট্র বিরোধী কাজে ব্যয় করেন। মাদরাসার অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বক্তারা আরও বলেন দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে গায়েবানা জানাজার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত রয়েছেন নুরুল আলম। এতে পুলিশের করা মামলায় আসামীও হয়েছেন তিনি।

এব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কক্সবাজার জেল সভাপতি নুরুল হাকিম নকি বলেন, নুরুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় একজন। তিনি মাদরাসা সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে ওই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে আসছে। মাদরাসা অফিস থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেলার মতো গুরুতর অপরাধ তিনি করেছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।

জানতে চাইলে কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, হারবাং হামিদিয়া মাদরাসার সুপার নুরুল আলমের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ ছিলো। কিছু মামলাও চলমান রয়েছে। বিজ্ঞ আদালতে যদি তাঁর অভিযোগ প্রমাণিত হয় আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।

দেশের আলেম সমাজের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করে অভিযুক্ত নুরুল আলম বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাই তাঁদের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। ধর্মের পক্ষে কাজ করা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ